সিলেট, ২৮ জুন: সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিকূলতা মোকাবিলা করে সফল হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের বিদায় আবেগঘন হলেও তাদের ভবিষ্যৎ সাফল্যই প্রতিষ্ঠানের গর্ব। তিনি ভালো ফলাফলের পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ, স্বাগত বক্তব্য, শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, মানপত্র পাঠসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। শেষে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





