দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ জুন: প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই উদ্যোগ সফল করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে অতিথিরা উপজেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article