দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

হবিগঞ্জে মেয়েকে ধর্ষণের খবর শুনে মারা গেলেন বাবা! - Surma Times | Sylhet News

হবিগঞ্জে মেয়েকে ধর্ষণের খবর শুনে মারা গেলেন বাবা! - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ২৮ জুন: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের বাসিন্দা আকরাম আলী ওই কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article