সুনামগঞ্জের হত্যা মামলার আসামি যশোরে গ্রেফতার

জালালাবাদে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

জালালাবাদে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ২৮ জুন: সুনামগঞ্জের ছাতকে আছিয়া বেগম হত্যা মামলার এক আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে যশোরের কোতয়ালী মডেল থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান (৩০) ছাতক উপজেলার বনগাঁও গ্রামের নূর মিয়ার ছেলে। রোববার সকালে তাকে ছাতক থানা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

র‌্যাব জানায়, পারিবারিক বিরোধের জেরে গত ৭ জুন সালিশ বৈঠক শেষে আছিয়া বেগম ও তার স্বামীর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাদের গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া বেগম মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি হাফিজুর রহমান আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র‌্যাব।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article