জকিগঞ্জ সীমান্তে যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক-ডেটোনেটর ও অস্ত্র উদ্ধার

জকিগঞ্জ সীমান্তে যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক-ডেটোনেটর ও অস্ত্র উদ্ধার - Surma Times | Sylhet News

সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক জব্দ! ১১ ডেটোনেটর, ১১ এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার গান উদ্ধার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সোনাসার এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র জব্দ করেছে বিজিবি ও র‍্যাব।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) এবং একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১৯ বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান চালানো হয়।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “জব্দকৃত বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত বিস্ফোরক ও অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article