রামপুরা হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের রায়, ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

রামপুরা হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের রায়, ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড - Surma Times | Sylhet News

রামপুরা হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের রায়, পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। তারা সবাই পলাতক।

এ ছাড়া পলাতক সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং গ্রেপ্তার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চঞ্চলকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম হোসেন নিহত হন। একই দিনে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা হয়। এছাড়া গুলিতে শিশু বাসিত খান মুসা আহত এবং তার দাদি মায়া ইসলাম নিহত হন।

এ মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করলেও আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে।

জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি পঞ্চম মামলার রায়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article