যুবসমাজই জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষতা ও নৈতিকতা গড়তে হবে: জুবায়ের

যুবসমাজই জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষতা ও নৈতিকতা গড়তে হবে: জুবায়ের - Surma Times | Sylhet News

যুবসমাজই জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষতা ও নৈতিকতা গড়তে হবে: জুবায়ের - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, যুবকদের মেধা, সৃজনশীলতা ও সাহসিকতার ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করে।

শনিবার বিকেলে সিলেট নগরীর নয়াসড়কে জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক যুবক বেকার অবস্থায় রয়েছে এবং মাদক ও জুয়ার বিস্তারে যুবসমাজ নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে তাদের সঠিক পথে পরিচালিত করা জরুরি।

জুবায়ের আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিহাসে সব বড় পরিবর্তনের পেছনে যুবকদের ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নাজমুল হাসান শিকদার।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article