দক্ষিণ সুরমায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি ঘোষণা

দক্ষিণ সুরমায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি ঘোষণা - Surma Times | Sylhet News

দক্ষিণ সুরমায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি ঘোষণা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগরের আওতাধীন দক্ষিণ সুরমা থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার অনুমোদিত ৩৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে রায়হান মিয়াকে আহ্বায়ক এবং মো. শহীদ আহমদকে সদস্য সচিব করা হয়েছে। সিলেট মহানগর শাখার আহ্বায়ক মো. আনোয়ার পাশা ও সদস্য সচিব শাহ আকবর শাহান শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন গিয়াস উদ্দিন আহমদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জাহেদ আহমদ, সুব্রত দেব সুমিত, মাছুম বেগ ও নাছির আহমদ। সিনিয়র সদস্য সচিব করা হয়েছে সুহেদুল হক দারাকে।

কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন জাকির হোসেন, আশিক মিয়া, রাজু মিয়া, মোহাম্মদ ইপু, শান্ত পাল, মুরাদ মিয়া, আব্দুল লতিফ, রুয়েল আহমদ, হানিফ মিয়া, রায়হান আহমদ হাসিম, মামুন রশিদ লিটন, রাজু আহমদ লালো, সয়ফুল আলম জয়, সাইদ আহমদ, আরব আলী, নাসির উদ্দিন, মইন উদ্দিন, রায়হান আহমদ, সাকিল আহমদ, মো. নামওয়ার আলী, লিজন মিয়া, জিবু মিয়া, সুমন আহমদ, নিয়াজ উদ্দিন, মিসবা উদ্দিন মিয়া, ফখরুল আহমদ ও আব্দুস সামাদ।

নতুন এই কমিটির মাধ্যমে দক্ষিণ সুরমায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article