পবিত্র আশুরা আজ: কারবালার শোকাবহ স্মৃতি, ন্যায়ের জয়ের প্রতীক

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস! - Surma Times | Sylhet News

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস! - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে।

হিজরি ৬১ সালের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অসম সাহসিকতার এ ঘটনা মুসলমানদের কাছে চিরকাল ন্যায়ের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হজরত ইমাম হোসাইন (রা.) ও কারবালার সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা আজ নফল রোজা রাখছেন, কোরআন তিলাওয়াত, দোয়া-মাহফিল ও ইবাদতবন্দেগির মাধ্যমে দিনটি পালন করছেন। দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তাজিয়া মিছিল ও নিরাপত্তা

আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আশুরার শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবতার চর্চা আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article