জুলাইতেই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটে ‘না’ দুই দেশের

জুলাইতেই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটে ‘না’ দুই দেশের - Surma Times | Sylhet News

জুলাইতেই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটে ‘না’ দুই দেশের - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আগামী জুলাই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুত সিদ্ধান্তের আশা করা হচ্ছে।

মন্ত্রী জানান, কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ ও কম খরচে নিশ্চিত করতে বাংলাদেশ ও মালয়েশিয়া নীতিগতভাবে একমত হয়েছে। বিশেষ করে সিন্ডিকেট প্রথা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উভয় দেশ।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো ধরনের সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানো হবে না। পুরো প্রক্রিয়াকে জবাবদিহিমূলক ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরের সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে বিষয়টি গুরুত্বসহকারে আলোচনায় আসে। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানান।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকা এই শ্রমবাজার চালু হলে দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article