জালালাবাদে চেকপোস্টে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জালালাবাদে চেকপোস্টে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - Surma Times | Sylhet News

জালালাবাদে চেকপোস্টে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট মহানগরের জালালাবাদ এলাকায় পুলিশের চেকপোস্ট অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবেরবাজারের পাগইল এলাকায় ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন রানার ব্র্যান্ডের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি আব্দুস সালাম সিলন (৩৫), তিনি জালালাবাদ থানার মইয়ারচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article