চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়েও আলোচনা

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়েও আলোচনা - Surma Times | Sylhet News

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়েও আলোচনা - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, সফরকালে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান ও একটি প্রটোকল স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, এই সফরকে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

রোববার প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে রওনা হবেন এবং পরে চীন সফরে যাবেন। চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি দালিয়ানে অনুষ্ঠিত ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেবেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরসঙ্গী প্রতিনিধি দল সীমিত রাখা হয়েছে এবং পুরো সফরকে ফলপ্রসূ করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article