রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম, সিলেট বিএনপির অভিনন্দন

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম, সিলেট বিএনপির অভিনন্দন - Surma Times | Sylhet News

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম, সিলেট বিএনপির অভিনন্দন - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. আবদুস সালামের নিয়োগে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

শনিবার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নিয়োগকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এক যৌথ বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, ব্যারিস্টার আবদুস সালাম একজন দক্ষ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তার নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতৃদ্বয় তার সুস্বাস্থ্য ও নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article