প্রশাসনে বড় রদবদল, ইউএনও-এডিসি পদে একাধিক বদলি, সিলেটেও পদায়ন

প্রশাসনে বড় রদবদল, ইউএনও-এডিসি পদে একাধিক বদলি, সিলেটেও পদায়ন - Surma Times | Sylhet News

প্রশাসনে বড় রদবদল, ইউএনও-এডিসি পদে একাধিক বদলি, সিলেটেও পদায়ন - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: প্রশাসন ক্যাডারে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে একজন ইউএনওকে সিলেট বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইউএনও মো. খায়রুল ইসলামকে জামালপুর, রাঙ্গামাটি সদর উপজেলার ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি, কর্ণফুলী উপজেলার ইউএনও সজীব কান্তি রুদ্রকে বান্দরবান এবং সোনাগাজী উপজেলার ইউএনও রিগ্যান চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রদান করা হয়েছে।

অন্যদিকে, কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। কিশোরগঞ্জের এডিসি মোহাম্মদ নাহিদ হাসান খানকে সাতক্ষীরা এবং বান্দরবানের এডিসি মো. আবু তালেবকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে।

ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ছয় কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউএনও মংচিংনু মারমাকে সিলেট বিভাগে এবং ইসলামপুর উপজেলার ইউএনও নাজমুল হুসাইনকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে রাজশাহী ও খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ন্যস্তকৃত কর্মকর্তাদের আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article