লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন, কার্ডিফে প্রস্তুতি সভা

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন, কার্ডিফে প্রস্তুতি সভা - Surma Times | Sylhet News

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন, কার্ডিফে প্রস্তুতি সভা - Surma Times | Sylhet Newsলন্ডন, ৬ অক্টোবর: ১১ অক্টোবর রবিবার দুপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন। এই ঐতিহাসিক অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করার লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রিজিওনাল কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর রাত ১১ ঘটিকায় ওয়েলসের রাজধানী কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা ও ডিনার পার্টি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর ও বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রুউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমাদের এই কেন্দ্রীয় সম্মেলন হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আরও সফল ও আরও স্মরণীয়।

তিনি আরও জানান, সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সফলভাবে এই মহা-উৎসব সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসী সকল সিলেটবাসীকে দলমত নির্বিশেষে দলে দলে যোগদানের উদাত্ত আহ্বান জানান তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article