আইনশৃঙ্খলার চরম অবনতি, গণরায়ের জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে

আইনশৃঙ্খলার চরম অবনতি, গণরায়ের জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে - Surma Times | Sylhet News

আইনশৃঙ্খলার চরম অবনতি, গণরায়ের জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেছেন, দেশে সন্ত্রাস, খুন, ছিনতাই, চুরি ও ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়েছে, অথচ এর সঙ্গে জড়িতদের অনেকেই সরকারি দলের ছত্রছায়ায় থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শুক্রবার সিলেট জেলা জামায়াত আয়োজিত উপজেলা আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য গণরায়ের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। এই সনদ উপেক্ষা করে সরকার ভুল পথে এগোচ্ছে এবং এর পরিণতি ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, বড় আকারের বাজেট প্রণয়ন করা হলেও দুর্নীতি ও অপচয়ের কারণে জনগণ প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এর জন্য অসৎ নেতৃত্ব ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করেন তিনি।

দেশের মৌলিক কাঠামো ও আইনে পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষ এই পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকারের ভেতরে প্রভাবশালী একটি মহল সেই গণরায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্মেলনে জেলা নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন খান, অধ্যাপক আব্দুল হান্নানসহ জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article