ভোররাতে অভিযান, কোতোয়ালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভোররাতে অভিযান, কোতোয়ালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - Surma Times | Sylhet News

ভোররাতে অভিযান, কোতোয়ালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে পরিচালিত এই অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত জুবেল আহমদ (২২) কোতোয়ালী থানার রায়নগর এলাকার মৃত মতি মিয়ার ছেলে। বর্তমানে তিনি ধুলী শাহী ঈদগাহ এলাকার বাচ্চু মিয়ার কলোনীতে ভাসমানভাবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এসআই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ধুলী শাহী ঈদগাহস্থ বাধন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের দক্ষিণ পাশে নিউ সারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালান। এসময় জুবেল আহমদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article