ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আরেকজন নিখোঁজ

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আরেকজন নিখোঁজ - Surma Times | Sylhet News

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আরেকজন নিখোঁজ - Surma Times | Sylhet Newsফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালারবাজার এলাকার সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)।

পুলিশ জানায়, সকালে তারা নৌকা নিয়ে জুড়ি নদীর পাশের হাওরে মাছ ধরতে যান। দুপুরের দিকে আকস্মিক বজ্রপাত হলে নৌকার ভেতরেই দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article