জমিরুন নেছা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জমিরুন নেছা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত - Surma Times | Sylhet News
জমিরুন নেছা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত - Surma Times | Sylhet News
ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলেজের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান

ফেঞ্চুগঞ্জ, ৪ আগস্ট: ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফখরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা ও অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এ আন্দোলনে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষক, অতিথি ও জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরী, সাজাউল হক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সোহাগ মিয়া ও রেজাউল করিম; সহকারী শিক্ষক মো. মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ; খণ্ডকালীন শিক্ষক মোজাম্মেল হক ও সাকি রানী রায়সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article