সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নীরব! কোম্পানিগঞ্জে চরম ক্ষোভ

সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নীরব! কোম্পানিগঞ্জে চরম ক্ষোভ - Surma Times | Sylhet News

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তিনি ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, গত ১৪ মে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক ইয়াসমীন আক্তার নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় গিয়াস উদ্দিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। মামলা নং কানাইঘাট সি.আর-৩৯৮/২০২৫। সাজা কার্যকর করতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে।

সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নীরব! কোম্পানিগঞ্জে চরম ক্ষোভ - Surma Times | Sylhet Newsগিয়াস উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে খাগাইল এলাকায় শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলারও অন্যতম আসামি তিনি। এছাড়া জমি দখল, চাঁদাবাজি, হামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। খাগাইল এলাকায় ‘শাহান এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্স ফিল্ড’ নামে একটি প্রতারণামূলক প্রতিষ্ঠান খুলে শত শত মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

এর মধ্যে তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকার স্বনির্ভর যুবকল্যাণ সমিতির ৬ লাখ টাকা, লুতফুর রহমানের ১২ লাখ টাকা এবং তেরা মিয়ার প্রায় ৫ লাখ টাকাসহ অসংখ্য মানুষের টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাধারী আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন নিষ্ক্রিয়? এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article