দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা ৩০ মিনিট বসিয়ে রাখার পর দেশে ফিরলেন ডা. জাহেদ

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা ৩০ মিনিট বসিয়ে রাখার পর দেশে ফিরলেন ডা. জাহেদ - Surma Times | Sylhet News

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা ৩০ মিনিট বসিয়ে রাখার পর দেশে ফিরলেন ডা. জাহেদ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যজনক জটিলতায় পড়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডা. জাহেদ উর রহমান। রোববার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সোমবার দিল্লিতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তার অংশ নেওয়ার কথা ছিল। এর আগে ঢাকাস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানোও হয়েছিল।

তবে বিমানবন্দরে অবতরণের পর তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি ইমিগ্রেশন। এতে পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখেন ডা. জাহেদ উর রহমান।

পাসপোর্ট ফেরত চেয়ে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। যদিও পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানায়, তিনি সিদ্ধান্তে অটল থাকেন।

শেষ পর্যন্ত রাতেই তৃতীয় একটি দেশ হয়ে দেশে ফেরার ফ্লাইট ধরেন তিনি। সব ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article