জকিগঞ্জে চেয়ারম্যান পদে লড়তে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী

জকিগঞ্জে চেয়ারম্যান পদে লড়তে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী - Surma Times | Sylhet News

জকিগঞ্জে চেয়ারম্যান পদে লড়তে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তার এই ঘোষণাকে ঘিরে উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে দেশ ও প্রবাসে থাকা জকিগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, জকিগঞ্জের মানুষের সঙ্গে তার আত্মিক ও পারিবারিক বন্ধন রয়েছে। তিনি বলেন, এই জনপদের উন্নয়ন শুধু একজনের দায়িত্ব নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে তা এগিয়ে নিতে হবে। তার লক্ষ্য জকিগঞ্জকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল উপজেলায় রূপান্তর করা।

তিনি আরও বলেন, অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় আনতে চান তিনি। নির্বাচিত হলে ক্ষমতার নয়, মানুষের সেবাকেই অগ্রাধিকার দেবেন। তার দাবি, একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত উপজেলা গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।

প্রার্থী হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে উপজেলা পরিষদ পরিচালনার অঙ্গীকারও করেছেন তিনি। কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

উল্লেখ্য, তিনি জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট ও সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article