বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে ধর্ষণ, পালিয়ে সিলেটে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তুহিনের

বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে ধর্ষণ, পালিয়ে সিলেটে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তুহিনের - Surma Times | Sylhet News

বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে ধর্ষণ, পালিয়ে সিলেটে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তুহিনের - Surma Times | Sylhet Newsনবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র আসামি তুহিন আহম্মদ হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সিলেট নগরী থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুন রাতে সিলেট মহানগরের আম্বরখানা এলাকায় অভিযান চালানো হয়। কোতোয়ালী থানার তেহারি হাউজের সামনে থেকে তুহিনকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত তুহিন আহম্মদ হৃদয় (২৪) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং পাশাপাশি বসবাসের কারণে দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল তুহিন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তুলে ২০২৫ সালের ১৩ জুলাই ভুক্তভোগী একা থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে একই কৌশলে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে।

এক পর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারে জানাজানি হয়। স্থানীয়ভাবে সালিশও বসে, যেখানে অভিযুক্ত ঘটনাটি স্বীকার করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব-৯ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এমন অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article