বাস থামাতেই চমক, বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাস থামাতেই চমক, বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক - Surma Times | Sylhet News

বাস থামাতেই চমক, বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক - Surma Times | Sylhet Newsনিজস্ব সংবাদদাতা, বিয়ানীবাজারঃ সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্ট অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরী এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাখন মিয়া (৪৫) সিলেটের জকিগঞ্জ থানার পীরেরচক এলাকার বাসিন্দা। তিনি ইলাছ আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল পাঞ্জিপুরী এলাকায় চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাখন মিয়ার কাছ থেকে ৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করতে সিলেট জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের ধারাবাহিকতায় জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article