সাংবাদিকদের কল্যাণে সরকার আন্তরিক: মতিউল বারী চৌধুরী খুরশেদ

সাংবাদিকদের কল্যাণে সরকার আন্তরিক: মতিউল বারী চৌধুরী খুরশেদ - Surma Times | Sylhet News

সুরমা টাইমস ডেস্কঃ সাংবাদিকদের কল্যাণে সরকার আন্তরিক: মতিউল বারী চৌধুরী খুরশেদ - Surma Times | Sylhet Newsসিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ বলেছেন, বিএনপি সবসময় মিডিয়া বান্ধব একটি দল এবং বিএনপি সরকারও সাংবাদিকদের কল্যাণে অতীতে যেমন কাজ করেছে, আগামীতেও করবে। দেশের গণমাধ্যমের সঙ্গে জড়িতদের যাবতীয় সমস্যা সমাধানে সরকার আন্তরিক।

তিনি শনিবার (১৩ মে) সন্ধ্যায় সিলেটের অসুস্থ সাংবাদিক ফয়সল আলমকে দেখতে এবং কয়েকজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের সাথে আলাপ শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মতিউল বারী চৌধুরী সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদকে দেখতে তাদের বাসভবনে গিয়েছিলেন। তিনি তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, কিছু সময় তাদের পাশে অবস্থান করেন।

তিনি তাদের সুস্থতা কামনা করেন এবং চিকিৎসা তৎপরতার বিস্তারিত অবগত হন। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পরে মতিউল বারী চৌধুরী সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মরহুম ইকবাল মনসুর ও আবুল মোহাম্মদ ও দৈনিক শ্যামল সিলেটের সাবেক অফিস সহকারী হাফিজুলের বাসায় গিয়েছিলেন। তিনি তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তিনি ইকবাল মনসুরের মাকেও সান্তনা দেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের নেতা ডাক্তার জামিল আহমদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article