ফরিদ উদ্দিন চৌধুরীর  জানাজা শেষে ফেরার পথে নৌকা ডুবি

ফরিদ উদ্দিন চৌধুরীর  জানাজা শেষে ফেরার পথে নৌকা ডুবি - Surma Times | Sylhet News

ফরিদ উদ্দিন চৌধুরীর  জানাজা শেষে ফেরার পথে নৌকা ডুবি - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা শেষে ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে সুরমা নদীর তীরবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সাড়ে ৪টায় কানাইঘাটে তাঁর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে নৌকাটিতে সারিবদ্ধভাবে মুসল্লিরা উঠতে গেলে সেটি পানিতে তলিয়ে যায়। তবে নদীর তীরবর্তী স্থানে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ

সিলেটের সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জানাজা শেষে ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। জানাজায় ইমামতি করেন তাঁর একমাত্র ছেলে নাজমুস সাকিব চৌধুরী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article