সিলেটের সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

সিলেটের সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল - Surma Times | Sylhet News

সিলেটের সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। গত কয়েকদিন ধরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেছেন।

অসুস্থ অবস্থায় সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাঁর জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article