দক্ষিণ সুরমায় বাড়িতে মদের আস্তানা, ২২ লিটার চোলাইসহ নারী আটক

দক্ষিণ সুরমায় বাড়িতে মদের আস্তানা, ২২ লিটার চোলাইসহ নারী আটক - Surma Times | Sylhet News

দক্ষিণ সুরমায় বাড়িতে মদের আস্তানা, ২২ লিটার চোলাইসহ নারী আটক - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে একটি বসতবাড়ি থেকে ২২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই পংকজ কুমার সাহার নেতৃত্বে সাধুর বাজার ভার্থখলা এলাকায় অভিযান চালানো হয়। রহমান টাওয়ারের বিপরীতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মিনা রাণী দাশ, বয়স ৪৩। তিনি স্থানীয় সামুর বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চোলাই মদ অবৈধভাবে মজুত করে বিক্রির প্রস্তুতি চলছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশের দাবি, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article