তারেক রহমানকে অভিনন্দনে সিলেটে যুবদলের বর্ণাঢ্য মিছিল

তারেক রহমানকে অভিনন্দনে সিলেটে যুবদলের বর্ণাঢ্য মিছিল - Surma Times | Sylhet News
তারেক রহমানকে অভিনন্দনে সিলেটে যুবদলের বর্ণাঢ্য মিছিল - Surma Times | Sylhet News
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণাকে ঘিরে সিলেটে শক্তি প্রদর্শন করেছে জেলা ও মহানগর যুবদল। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নগরজুড়ে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর যুবদলের পাশাপাশি বিভিন্ন থানা, ওয়ার্ড ও পৌর ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক। যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে। তারা দাবি করেন, নতুন এই কমিটি রাজপথে আন্দোলনে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করবে।

সভাপতির বক্তব্যে শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। ভবিষ্যতেও যেকোনো রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

এসময় কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে স্থান পাওয়া নেতাদেরও অভিনন্দন জানানো হয়। সভায় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বখত চৌধুরী সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article