চরমোনাইয়ের শায়েখ ফয়জুল করীম সিলেটে আসছেন কাল: সম্মেলন ও দুই মাহফিলে বয়ান

চরমোনাইয়ের শায়েখ ফয়জুল করীম সিলেটে আসছেন কাল: সম্মেলন ও দুই মাহফিলে বয়ান - Surma Times | Sylhet News

চরমোনাইয়ের শায়েখ ফয়জুল করীম সিলেটে আসছেন কাল: সম্মেলন ও দুই মাহফিলে বয়ান - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ক্বীন ব্রিজ সংলগ্ন সারদা হলে বিকেল ৩টায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নাজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ। সভাপতিত্ব করবেন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। জেলা ও মহানগর নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

বাদ মাগরিব ওসমানীনগর থানা বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ওসমানপুর শাহী ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বয়ান পেশ করবেন শায়েখ ফয়জুল করীম। বিশেষ অতিথির বয়ান দিবেন আল্লামা হাফিজ সাইদুর রহমান শায়েখে বরুণা।

রাত ১০টায় শাহপরান থানা মুজাহিদ কমিটির উদ্যোগে পরগনা বাজার শাহী ঈদগাহ মাঠে প্রধান অতিথির বয়ান দিবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির, খলীফা শায়েখ রাশিদুর রহমান ফারুক ও পীর সাহেব বর্ণভী।

শায়েখ চরমোনাইয়ের সিলেট সফর সফল করতে প্রশাসন, সাংবাদিকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন আয়োজকরা।

সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে এই সফর নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article