প্রাণের ভয়ে থানা পো*ড়া*নো সেই সমন্বয়ক মাহদীর থানায় আশ্রয়!

প্রাণের ভয়ে থানা পো*ড়া*নো সেই সমন্বয়ক মাহদীর থানায় আশ্রয়! - Surma Times | Sylhet News

প্রাণের ভয়ে থানা পো*ড়া*নো সেই সমন্বয়ক মাহদীর থানায় আশ্রয়! - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ প্রতনিধিঃ নিরাপত্তার দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মাহদী হাসান।

বুধবার (১০ জুন) দুপুরে ব্যক্তিগত ড্রাইভিং পরীক্ষা দিতে যাওয়ার সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে ধাওয়া করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন মাহদী। আতঙ্কিত অবস্থায় দৌড়ে ও রিকশায় চড়ে তিনি সরাসরি হবিগঞ্জ সদর থানায় ঢুকে ডিউটি অফিসারের রুমে আশ্রয় নেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে মাহদী হাসান বলেন, ব্যক্তিগত মত প্রকাশের জের ধরে এই হামলার চেষ্টা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ভিন্নমত প্রকাশের অধিকারও কি তাঁর নেই?

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে। তবে লাইভ ভিডিওতে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ব ঘটনার প্রেক্ষাপট

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি এক বিতর্কিত বক্তব্যের জেরে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তিনি থানার ওসির কক্ষে ঢুকে জুলাই আন্দোলন, বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে জামিনে মুক্তি পান তিনি।

এ ঘটনায় হবিগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article