দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ২১,৬৪,৮০০/- (একুশ লক্ষ চৌষট্টি হাজার আটশত) টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধারসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার হয়েছে।
০৬/০৬/২০২৬ খ্রি. রাত অনুমান ২৩.৫৫ ঘটিকায় এসআই (নিঃ) মো: কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ হুমায়ুন রশিদ চত্বর এলাকার এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে রাস্তা হতে এবং পরবর্তীতে হুমায়ুন রশিদ চত্বর হতে কদমতলী বাস টার্মিনালগামী পাকা রাস্তার পার্শ্বে সাউথ সিটি আবাসিক হোটেলের পিছনে পশ্চিম দিকে মাসুম মিয়ার কলোনীর উত্তর-দক্ষিণ লম্বা-লম্বি টিন শেড বিল্ডিং এর সর্ব দক্ষিণ পাশের রুমের ভিতর হতে চোরাকারবারী সবুজ লিটন (৩৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ লিটনের পিতা-বাদল মিয়া, মাতা-রেজিয়া খাতুন, সাং-হেমন্তগঞ্জ, রহিত চেয়ারম্যানের বাড়ী, পো: কাঞ্চনপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-শিববাড়ী, সোনা মিয়ার বাসার ভাড়াটিয়া, সিলভার সিটি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
উদ্ধারকৃত মালামাল:
একটি প্যাডেল চালিত কাঠের ছাউনীযুক্ত ভ্যান রিক্সা
০১টি সিএনজি চালিত অটোরিক্সা
ভারতীয় ১৯২০ (এক হাজার নয়শত বিশ) পিস FACEWASH, যার মূল্য ৬,১৪,৪০০/- (ছয় লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা
ভারতীয় ৯৬০ বোতল সিরাপ, সর্বমোট মূল্য অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা
ভারতীয় ১৬,৩৮০ পিস Clop-G Cream, মোট মূল্য=১৩,১০,৪০০/- (তের লক্ষ দশ হাজার চারশত) টাকা
সর্বমোট ২১,৬৪,৮০০/- (একুশ লক্ষ চৌষট্টি হাজার আটশত) টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৬/১১৯, তাং-০৭/০৬/২০২৬ খ্রি., ধারা-The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। বিজ্ঞপ্তি





