জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১১,২৫,০০০/- (এগারো লক্ষ পঁচিশ হাজার) টাকার অবৈধ ভারতীয় জিরা এবং একটি ট্রাক ও একটি কারসহ ০১ (এক) জন গ্রেফতার হয়েছে।
০৭/০৬/২০২৬ খ্রি. বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় এএসআই(নিঃ) এখলাছুর রহমান জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
বালু বোঝাই একটি ট্রাকে বালুর নিচে লুকিয়ে রাখা ৭৫ বস্তায় মোট ২২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ অভিযুক্ত সাদিকুর রহমান (৩২) গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত সাদিকুর রহমানের পিতা-মৃত মছদ্দর আলী, মাতা-শহর বিবি, সাং-নলকট, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।
উদ্ধার ও আটককৃত মালামাল:
ভারতীয় জিরা ২,২৫০ (দুই হাজার দুইশত পঞ্চাশ) কেজি যার আনুমানিক মূল্য ১১,২৫,০০০/- (এগারো লক্ষ পঁচিশ হাজার) টাকা
০১টি ট্রাক গাড়ি, যার রেজিঃ নাম্বার-খুলনা-মেট্রো-ট-১১-১১৯২
একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-খ-১৩-০২১৩ বিধি মোতাবেক জব্দ করা হয়
উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০৭, তাং-০৭/০৬/২০২৬ খ্রি., ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D, রুজু হয়।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের সনাক্তসহ গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিজ্ঞপ্তি





