সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বন্দরবাজারস্থ মহাজনপট্টি পয়েন্ট সংলগ্ন মেসার্স ছত্তারের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম বিসু বাঁশফোড় (৩৫)। তার ঠিকানা: কাষ্টঘর সুইপার কলোনী (ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
গ্রেফতারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০৬, তারিখ-০৭/০৬/২০২৬ খ্রি., ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি





