কোতোয়ালী পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেফতার, স্বর্ণের নাকফুল উদ্ধার

কোতোয়ালী পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেফতার, স্বর্ণের নাকফুল উদ্ধার - Surma Times | Sylhet News

কোতোয়ালী পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেফতার, স্বর্ণের নাকফুল উদ্ধার - Surma Times | Sylhet Newsকোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২জন ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইকৃত ১টি স্ব toStringর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।

০৬/০৬/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ০৩.৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ চালিবন্দর কাষ্টঘর এলাকায় প্রবেশ মুখে গাছ তলায় বাদি কুলসুমা আক্তার সয়দা (১৯)’কে ৩জন ছিনতাইকারী হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল ছিনাইয়া নিয়া যাওয়ার সময় বাদি চিৎকার দিয়া পিছু পিছু ধাওয়া করে।

সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সামনে রাস্তার উপর উপস্থিত লোকজনদের সহায়তায় ছিনতাই হওয়া স্বর্ণের নাকফুলসহ আসামি তানিয়া (১৮) আটক করেন। তার পিতা- নুরুল ইসলাম, মাতা- সমলা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম-লামাকাজী, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট; বর্তমান ঠিকানা- নয়াবাজার, আখালিয়া (ভাসমান), থানা-জালালাবাদ, জেলা-সিলেট।

পরবর্তীতে বাদি কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৭, তারিখ- ০৭/০৬/২০২৬ খ্রি., ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী) ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।

মামলা তদন্তকালে এসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন ০৭/০৬/২০২৬খ্রি. এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২নং আসামি ঝুমা আক্তার (১৮) গ্রেফতার করেন। তার পিতা- আব্দুল খালেক, মাতা- মিনারা বেগম, বর্তমান ঠিকানা- বাদামবাগিচা, লিটন মিয়ার কলোনী (ভাসমান), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি‘কে গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article