জালালাবাদে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

জালালাবাদে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

জালালাবাদে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ মোস্তফা গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট: জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই রিয়াজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোঃ মোস্তফা (২০) নামে ওই যুবককে আটক করে। তিনি পাঠানটুলা (রাগিব আশী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, জালালাবাদ থানার মামলা নং-২১ (তারিখ ২১ মে ২০২৬) এর এজাহারভুক্ত আসামি মোস্তফা। মামলায় পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬(২) ও ১১৪ ধারা রয়েছে।

গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article