প্রবাস থেকে বাড়ি ফিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

প্রবাস থেকে বাড়ি ফিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ - Surma Times | Sylhet News

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝরে গেল প্রবাসী বাবা ছেলের প্রাণবাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় মর্মান্তিক এক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় প্রবাসী বাবা ও তার ছেলের একসাথে মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আইন উদ্দিন তার নির্মাণাধীন বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। বাবা-ছেলে মিলে সেটি ঠিক করার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাস থেকে বাড়িতে এসে নতুন ঘর তৈরির স্বপ্ন দেখছিলেন আইন উদ্দিন- কিন্তু সেই স্বপ্নই হয়ে উঠল চিরন্তন বেদনা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article