সরকারকে বেজন্মা বললে তারাও বেজন্মাঃ এমরান আহমদ

সরকারকে বেজন্মা বললে তারাও বেজন্মাঃ এমরান আহমদ - Surma Times | Sylhet News

সরকারকে বেজন্মা বললে তারাও বেজন্মাঃ এমরান আহমদসুরমা টাইমস রিপোর্টঃ জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের ‘সরকারের জন্মের ঠিক নাই’ মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

পরে দুঃখ প্রকাশ করলেও থামেনি সমালোচনা। সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই মন্তব্য শুধু ন্যক্কারজনক নয়, জামায়াত নেতাদের পুরনো মুখোশ খুলে দিয়েছে।”

এমরান আহমদ বলেন, “দুঃখ প্রকাশ করলেও বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে তাদের ভিতরে কতটা হিংসা ও প্রতিহিংসা কাজ করছে। সরকারকে বেজন্মা বললে তারাও বেজন্মা। একজন দলের জেলা আমির কীভাবে এমন বক্তব্য দিতে পারেন, তা ভাবতেও অবাক লাগে।”

তিনি আরও অভিযোগ করেন, “ইদানীং জামায়াত নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে ওঠে। একজন তো প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন, আর তাদের আমির সারাজীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন।”

এমরান আহমদ চৌধুরী জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের দুর্বলতা খুঁজে ফায়দা লোটার চেষ্টা করছে তারা। প্রয়োজনে সামাজিক ও রাজনৈতিকভাবে তাদের বয়কট করুন।”

হাবিবুর রহমানের মন্তব্য এবং পরবর্তী দুঃখ প্রকাশের ঘটনায় সিলেটে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article