নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র

নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র - Surma Times | Sylhet News

বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা চক্রসুরমা টাইমস ডেস্কঃ নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

চা-চক্রে বক্তারা সাংবাদিক আবু তাহেরের দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও তিনি বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করেছেন। সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের ৩৩ বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরছেন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করে আসছেন।

বক্তারা সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, নিউনেশনের সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফি, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠুসহ আরও অনেকে।

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ফুলের তোড়া দিয়ে আবু তাহেরকে স্বাগত জানান। তিনি টাইম টিভির প্রবাসী বাংলা কমিউনিটির পক্ষে তৎপরতার প্রশংসা করে এর সাফল্য কামনা করেন।

আবু তাহের জেলা পরিষদ প্রশাসকসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article