দরগাহ মহল্লার সড়ক ও ড্রেন পরিদর্শন, সংস্কারের প্রতিশ্রুতি সিসিক প্রশাসকের

দরগাহ মহল্লার সড়ক ও ড্রেন পরিদর্শন, সংস্কারের প্রতিশ্রুতি সিসিক প্রশাসকের - Surma Times | Sylhet News

Paira Somaj Kollan Songho News Pic 2সুরমা টাইমস ডেস্কঃ  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকার সড়ক ও ড্রেন পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার (২ জুন) বিকেলে পায়রা সমাজ কল্যাণ সংঘের আহবানে তিনি এলাকাটি ঘুরে দেখেন এবং সংঘের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

সিসিক প্রশাসক বলেন, ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংশ্লিষ্ট ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি বলেন, আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা জুবায়ের আহমদ চৌধুরী, এনামুল হক জুবের, আব্দুল হামিদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, সহসভাপতি মুফতি আব্দুল খাবির, সহসাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ. এস. জায়গিরদার বাবলা, কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, বিশিষ্ট প্রকাশক রাজিব চৌধুরী, প্রচার সম্পাদক শাহিন আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিদর্শনে আসায় ১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পায়রা সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article