সিলেটে চুরির দুই আসামি গ্রেফতার, চোরাই মোবাইল ও কাগজপত্র উদ্ধার

সিলেটে চুরির দুই আসামি গ্রেফতার, চোরাই মোবাইল ও কাগজপত্র উদ্ধার - Surma Times | Sylhet News

713583915 1496994201879988 8622824281674465335 nসিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চুরি মামলার দুই আসামি গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ১ জুন সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ি এলাকার বাসা নং-২৮ এর তৃতীয় তলায় অজ্ঞাতনামা চোররা প্রবেশ করে একটি Redmi Note 12 Pro মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে। ওই মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল।

ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়। তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২ জুন রাত আনুমানিক ১টায় এসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মজুমদার পাড়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে পারভেজ আহমদ (২০)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাই মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ২৫ মিনিটে লামাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আরেক আসামি মোঃ আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাই মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম জানিয়েছেন, চুরি ও চোরাই মাল বেচা-কেনা রোধে মহানগর এলাকায় অভিযান অব্যাহত আছে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article