ফাহিমা হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানালেন ডা. শফিকুর রহমান, পরিবারের পাশে থাকার আশ্বাস

ফাহিমা হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানালেন ডা. শফিকুর রহমান, পরিবারের পাশে থাকার আশ্বাস - Surma Times | Sylhet News

Sylhet Jamat Ameer Dr Shafiq Pic 2 6 26সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের চার বছরের শিশু ফাহিমার নির্মম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, ২৮ দিন পেরিয়ে গেলেও মামলা তদন্তে চার্জশিট দাখিল না হওয়া উদ্বেগজনক, আর বিচার দীর্ঘসূত্রিতার দিকে গেলে জনগণ ধরে নেবে বিচারই হবে না।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় তিনি সিলেট সদর উপজেলার সোনাতলায় ফাহিমার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান, তাদের খোঁজখবর নেন এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী রামিসার ঘটনায় যেভাবে দ্রুত বিচারের ঘোষণা দিয়েছেন, ফাহিমার ক্ষেত্রেও তেমনই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিলের জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান।

Sylhet Jamat Ameer Dr Shafiq Pic 2 6 26 3তিনি আরও বলেন, মজলুম মানুষ কারও দল, মত বা ধর্ম দেখে নয়, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোই দায়িত্ব। নিজের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্যের মধ্যে পরিবারটিকে সহায়তার আশ্বাস দেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, সমাজের লম্পট ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও বাড়বে। তিনি ফাহিমার ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি তাদের পরিবারের সম্পৃক্ততা থাকলে সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা দ্রুত বিচার, সঠিক তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের সুরক্ষার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article