কানাইঘাটে অভিষেক অনুষ্ঠানে এমএ হান্নান, অবিলম্বে ১০ দফা বাস্তবায়নের দাবি

কানাইঘাটে অভিষেক অনুষ্ঠানে এমএ হান্নান, অবিলম্বে ১০ দফা বাস্তবায়নের দাবি - Surma Times | Sylhet News

সাংবাদিক এমএ হান্নানকানাইঘাট প্রতিনিধিঃ বৃহত্তর জৈন্তিয়ার ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান। তিনি বলেন, ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাট বুরহান উদ্দিন রোডের সম্প্রসারণ ও উন্নয়ন, কানাইঘাট উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করে দ্রুত কার্যক্রম চালু এবং বৃহত্তর জৈন্তিয়ার সব পাথর কোয়ারী সচল করা এখন সময়ের দাবি।

রবিবার (৩১ মে) বিকেলে কানাইঘাট উত্তর বাজারে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিষেক ও ঈদ পুনর্মিলনী

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাজী মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ হেলাল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি একেএম ওলিউল্লাহ, ডা. ময়নুল হক এবং শিক্ষা সম্পাদক মো. আলমগীর হোসেন।

এছাড়া উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শমসের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ফয়জুর রহমান মহরী, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, শফিকুল হক, সদস্য ইসলাম উদ্দিন মহরী প্রমুখ।

দাবিগুলো কী

বক্তারা জানান, বৃহত্তর জৈন্তিয়ার মানুষের দীর্ঘদিনের কিছু মৌলিক দাবি এখনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যে ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাটের বুরহান উদ্দিন সড়ক উন্নয়ন, উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় চালু করা এবং লোভাছড়া পাথর কোয়ারী খোলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

তারা বলেন, পাথর কোয়ারী সচল না থাকায় স্থানীয় শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে এলাকার জীবন-জীবিকা আরও ঝুঁকির মুখে পড়বে।

মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা

অনুষ্ঠানে বক্তারা জানান, বৃহত্তর জৈন্তিয়ার ১০ দফা দাবি নিয়ে তারা বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। মন্ত্রী এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

এছাড়া সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের কাছেও দাবিগুলো তুলে ধরা হয়েছে বলে জানানো হয়।

জনদাবি বাস্তবায়নের আহ্বান

সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়ন প্রশ্নে আর বিলম্বের সুযোগ নেই। মানুষের দৈনন্দিন ভোগান্তি কমাতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা দরকার।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article