সিলেটে একদিনের সফরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

সিলেটে একদিনের সফরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান - Surma Times | Sylhet News

Sylhet Ameer Jamat Pic 1 6 26জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন। সোমবার রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

রাতেই শুরু কর্মসূচি
বিমানবন্দর থেকে তিনি রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে যাবেন বলে জানা গেছে। সেখানে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখবেন তিনি। পরে রাতটি নগরীর শিবগঞ্জের সবুজবাগস্থ বাসায় কাটাবেন।

মঙ্গলবারের কর্মসূচি
মঙ্গলবার সকালে তার ব্যস্ত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এরপর সকাল ১১টায় তিনি সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাড়িতে যাবেন। বেলা ১২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন ডা. শফিকুর রহমান। সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

ঢাকায় ফেরার সময়সূচি
কর্মসূচি শেষ করে তিনি রাত ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article