সিলেটে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা থাকলে ব্যবস্থা, কড়া হুঁশিয়ারি এসএমপির

সিলেটে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা থাকলে ব্যবস্থা, কড়া হুঁশিয়ারি এসএমপির - Surma Times | Sylhet News

সিলেটে সন্ধ্যা ৭টার পর দোকানপাট খোলা থাকলে ব্যবস্থা, কড়াকড়ি এসএমপির

SMP Comissioner Kuddusসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর এলাকায় শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।

এসএমপির নতুন নির্দেশনা

সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্পষ্ট করে বলেছেন, সন্ধ্যা ৭টার পর খোলা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে ১ জুন থেকে এসএমপি এলাকার সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব বিলবোর্ডের আলোকসজ্জা, চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

যেসব প্রতিষ্ঠান ছাড় পাবে

তবে কিছু প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ নিয়মের বাইরে থাকবে।

এসএমপি জানিয়েছে, জনস্বার্থ ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আগের সিদ্ধান্ত

এর আগে সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে একটি নির্দেশনায় বলা হয়, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জাও ওই সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

ঈদুল আজহার সময় ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবার আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। ফলে সিলেটসহ সারাদেশে সন্ধ্যা ৭টার পর দোকানপাট খোলা রাখার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি দেখা যেতে পারে।

SMP Biggopti

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article