দোয়ারাবাজারে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকী: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির অঙ্গীকার

দোয়ারাবাজারে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকী: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির অঙ্গীকার - Surma Times | Sylhet News

Bnp Centran Mizan Chy Pic 31 5 26সুরমা টাইমস ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

তিনি বলেন, “বিএনপির রাজনীতি উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়, গণতন্ত্র বিকশিত হয়।” দীর্ঘ দেড় যুগ পর শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এখন উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৩১ মে) সকালে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Bnp Centran Mizan Chy Pic 31 5 26 2উপজেলা সদরের মা জননী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নেতারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে তৃণমূল বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article