সিলেট জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

সিলেট জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা - Surma Times | Sylhet News

Jitu Miar Point Pic 2

সিলেটের প্রবেশদ্বার খ্যাত নগরী ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের চতুরদিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দর্ঘটনায় পথচারী ও যাত্রীরা গুরুতর আহত হাওয়ার পাশাপাশি নিহতও হচ্ছেন।

 

দুর্ঘটনা এড়াতে সিলেটের জেলা প্রশাসক ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়ে মানুষের জীবন রক্ষা করার আহবান জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

তিনি বলেন, প্রবাস থেকে বাংলাদেশে ছুটিতে আসলে সিলেট নগরীর খুলিয়াটুলা সিলভ্যালি টাওয়ারস্থ বাসায় থাকতে হয়। সেখান থেকে নামাজ পড়তে প্রতিদিন জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন শেখ ছানা উল্লাহ জামে মসজিদে যেতে হত।

 

মসজিদে যাওয়া আসার সময় রাস্তা পারাপারে সবসময় সড়ক দুর্ঘটনার ভয় করতো মনে। আমি সহ মুসল্লীগণ জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্ট অতিক্রম করতাম, কখন যেন সড়ক দুর্ঘটনা ঘটবে এই আতঙ্ক সবসময় মনের মধ্যে কাজ করত।

 

গাড়িগুলো পয়েন্টে আসার আগে ধীর গতিতে চললেও জিতু মিয়ার পয়েন্টে আসার পরে মনে হয় গড়ির সর্বোচ্চ গতি বাড়িয়ে দেন ড্রাইবাররা। ড্রাইবারদের এমন অবহেলার কারণেই প্রায় দূর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হক রাজ আরোও বলেন, সিলেট বন্দর বাজার সড়ক, রিকাবী বাজার সড়ক, শেখঘাট সড়ক এবং নগরীর দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা কাজিরবাজার ব্রীজের মুখ সহ চতুরদিকের সড়কে স্পিড ব্রেকার না থাকায় জিতু মিয়ার পয়েন্টে এসে ড্রাইভারগণ যানবাহনের গতি না কমানোর জন্য প্রায়ই এই স্থানে দূর্ঘটনা ঘটছে।

 

সিলেটের মানুষ আর যেন সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত না হন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণ করার জন্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে জোর দাবি জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

উল্লেখ্য, ৮ জুন ২০২৫ইং সিলেট নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিমা খানম জেসি নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকও। এ ধরনের বিভিন্ন দূর্ঘটনা ঘটছে বিপদজনক এই পয়েন্টে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article