হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটু ও সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা গ্রেফতার

হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটু ও সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা গ্রেফতার - Surma Times | Sylhet News

1746880398 29ae87945c5b840038b2a7ed5ebc9aee

সুরমা টাইমস ডেস্ক :

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু ও কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী ও সুনামগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (১০ মে) তাদের রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আশরাফ সিদ্দিকী বিটু আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের (সিআরআই) পরিচালক ছিলেন। ২০১৭ সালে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান, এরপর তাকে আরও তিনবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

 

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রীয়াধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article