দুর্ভোগ লাঘবে সোমবারের মানববন্ধন সফল করুন

দুর্ভোগ লাঘবে সোমবারের মানববন্ধন সফল করুন - Surma Times | Sylhet News

Mamun copy

সুরমা টাইমস ডেস্ক :

উন্নয়ন বঞ্চিত (সিলেট-৫) জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে আগামীকাল সোমবার সকাল ১১টায় সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

গত রোববার (২৭ এপ্রিল) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জকিগঞ্জ-কানাইঘাট বিএনপির পক্ষে আগামীকাল সোমবার সকাল ১১টায় মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মানববন্ধন, সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ৬ মে মঙ্গলবার থেকে মাসব্যাপি দুই উপজেলায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ ও ১৮ জুন সিলেট এলজিডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি তুলে ধরেন সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article