নগরী থেকে ইয়াবাসহ আটক ২

নগরী থেকে ইয়াবাসহ আটক ২ - Surma Times | Sylhet News

Sylhet Yaba Pic 27 4 25

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরী থেকে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (২৬শে এপ্রিল) দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো- নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার ১২৬নং বাসার ফজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও গোয়াইনঘাট থানার সাখের পেকেরখাল গ্রামের আব্দুল মব্বিরের ছেলে ইলাশকান্দি এলাকার বাসিন্দা সাজেদুল ইসলাম সোহেল।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

মাদক মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article